৭ বছরের কন্যাশিশুকে যৌন নিপীড়ন করলেন ৬৫ বছরের বৃদ্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট, ঝালকাঠি

শনিবার, ২২ জুলাই ২০১৭ , ১০:৩৫ পিএম


৭ বছরের কন্যাশিশুকে যৌন নিপীড়ন করলেন ৬৫ বছরের বৃদ্ধ

ঝালকাঠিতে ৭ বছরের কন্যাশিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে এক ৬৫ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

অভিযুক্ত ওই বৃদ্ধের নাম সুলতান হাওলাদার। 

শুক্রবার সদর উপজেলার কৃষ্ণকাঠিতে এ যৌন নিপীড়নের ঘটনাটি ঘটে। 

বিজ্ঞাপন

পুলিশ বলছে, নিপীড়িত শিশুটি জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। শিশুটি স্থানীয় একটি মাদরাসায় শিশু শ্রেণিতে পড়ে। ঘটনার পর এলাকা ছেড়েছেন সুলতান।

শনিবার দুপুরে শিশুটির খোঁজ নিতে হাসপাতালে যান জেলা প্রশাসক মো. হামিদুল হক।

বিজ্ঞাপন

ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক ডা. গোলাম ফরহাদ জানিয়েছেন, শিশুটি এখন শঙ্কামুক্ত। তাকে দরকারি চিকিৎসা দেয়া হচ্ছে। তবে মামলা হবার পর এখন যৌন নিপীড়নের আলামত পরীক্ষা করা হবে।

ঝালকাঠি সদর থানার ওসি মো. তাজুল ইসলাম জানিয়েছেন, যৌন নিপীড়নের অভিযোগে শনিবার সুলতানের বিরুদ্ধে মামলা করেছেন ওই কন্যাশিশুর মা। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

কে/এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission